ভৈরবগঞ্জ বাজার-বরুনা শ্রমিক কমিটির নির্বাচনে সুলেইমানের মনোনয়ন দাখিল

নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:
মৌলভীবাজার জেলা অটো টেম্পু, মিশুক ও সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি. নং- চট্ট ২৩৫৯)–এর শ্রীমঙ্গল উপজেলা শাখার অন্তর্ভুক্ত ভৈরবগঞ্জ বাজার টু বরুনা রোড শ্রমিক পরিচালনা কমিটি ২০২৬-এর ত্রি-বার্ষিক নির্বাচনে দপ্তর সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেছেন সুলেইমান আল মাহমুদ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শ্রমিকদের অধিকার ও কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিলের পর সুলেইমান আল মাহমুদ বলেন, “শ্রমিক ভাইদের ভালোবাসা ও মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে তাদের সেবা করার সুযোগ চাই। শ্রমিকদের সুখে-দুঃখে পাশে থেকে তাদের কল্যাণে কাজ করতে চাই।”
নির্বাচনী প্রচারণায় তিনি শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধান, ন্যায্য অধিকার আদায় এবং শ্রমিক সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে নির্বাচনকে ঘিরে প্রার্থীরা ইতোমধ্যে নিজেদের প্রচারণা শুরু করেছেন। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬ ভৈরবগঞ্জ বাজার টু বরুনা রোড শ্রমিক পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দপ্তর সম্পাদক পদে সুলেইমান আল মাহমুদের প্রার্থিতা নিয়ে শ্রমিকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। নির্বাচিত হলে শ্রমিকদের অধিকার ও কল্যাণে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।













