অসহায়ের মুখে হাসি ফোটাতে নাজাত ইসলামী মারকাজের নানামুখী কার্যক্রম
নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক ও গুণীজনদের সঙ্গে মতবিনিময়
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: 32768; cct_value: 4105; AI_Scene: (-1, -1); aec_lux: 77.0; aec_lux_index: 0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0; albedo: ; confidence: ; motionLevel: 0; weatherinfo: null; temperature: 46;

নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সেবামূলক প্রতিষ্ঠান নাজাত ইসলামী মারকাজের শিক্ষা, দাওয়াহ ও সমাজকল্যাণমূলক বহুমুখী কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাংবাদিক ও গুণীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নাজাত ইসলামী মারকাজের কনফারেন্স হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নাজাত ইসলামী মারকাজের বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী। এ সময় তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন চলমান কার্যক্রম, মানবিক উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উপস্থিত সাংবাদিক ও গুণীজনদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের মতামত ও পরামর্শ গ্রহণ করেন।
মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী জানান, তাঁর একক উদ্যোগ ও প্রচেষ্টায় ২০০৭ সালে গরীব এন্ড এতিম ট্রাস্ট ফান্ড নামে একটি আন্তর্জাতিক চ্যারিটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির এনজিও নিবন্ধন নম্বর ১৬৫০।
তিনি জানান, প্রতিষ্ঠার পর থেকে গরীব এন্ড এতিম ট্রাস্ট ফান্ড বাংলাদেশ ও আফ্রিকার বিভিন্ন এলাকায় দরিদ্র, এতিম ও অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে।
প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন গ্রাম, লোকালয় ও প্রত্যন্ত অঞ্চলে ১৫৫টি মসজিদ নির্মাণ, অসহায় ও হতদরিদ্র ১ হাজার পরিবারের জন্য গৃহ নির্মাণ, এবং ৪ হাজার ২২টি টিউবওয়েল ও ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়েছে।
এ ছাড়া স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় রিকশা, ঠেলাগাড়ি, সেলাই মেশিন, মাছ ধরার নৌকাসহ বিভিন্ন উপকরণ বিতরণের মাধ্যমে প্রায় ৫ হাজার পরিবারকে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
পবিত্র রমাদান, ঈদ ও বিভিন্ন দুর্যোগপূর্ণ সময়ে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের কথাও তুলে ধরেন প্রতিষ্ঠাতা। তাঁর ভাষ্য অনুযায়ী, এসব কার্যক্রমের মাধ্যমে প্রায় ১৫ হাজার পরিবার খাদ্য সহায়তা পেয়েছে।
স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে এককালীন চিকিৎসা সহায়তা, চক্ষুশিবির ও মেডিকেল ক্যাম্প আয়োজনের মাধ্যমে অসংখ্য মানুষকে সেবা দেওয়ার পাশাপাশি প্রায় ১০ হাজার মানুষের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে বলেও সভায় জানানো হয়।
মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী বলেন, মানুষের প্রয়োজনকে সামনে রেখে শিক্ষা, দাওয়াহ, মানবিক সহায়তা, স্বাস্থ্যসেবা ও সমাজকল্যাণমূলক কার্যক্রমকে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মী, স্থানীয় গুণীজন ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পরামর্শ ও সহযোগিতাকে গুরুত্ব দেওয়া হবে।
মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলা ও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গুণীজনরা উপস্থিত ছিলেন।












