1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ০৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজারে ‘জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; module: photo; hw-remosaic: false; touch: (0.7509259, 0.30333334); modeInfo: ; sceneMode: 8; cct_value: 5800; AI_Scene: (-1, -1); aec_lux: 54.0; aec_lux_index: 0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0; albedo: ; confidence: ; motionLevel: 0; weatherinfo: null; temperature: 41;

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক:

শৈশবের কোলাহল, মক্তবের নরম আলো, সহজ-সরল ছন্দের অনুভূতির প্রকাশ আর নৈতিক মূল্যবোধের বার্তা নিয়ে পাঠকদের সামনে এলো তরুণ আলেম, লেখক ও সাংবাদিক মুস্তাকিম আল মুনতাজের প্রথম ছড়াগ্রন্থ ‘জীবন গড়ার ছড়া’।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক জমকালো মোড়ক উন্মোচন অনুষ্ঠানের মাধ্যমে বইটি আনুষ্ঠানিকভাবে আলোর মুখ দেখে।

অনুষ্ঠানে বক্তব্য দেন দেশ রূপান্তর মৌলভীবাজার জেলা প্রতিনিধি ইসমাইল মাহমুদ, খোলা কাগজ-এর মৌলভীবাজার জেলা স্টাফ রিপোর্টার কলামিস্ট এহসান বিন মুজাহির, ইমাদুদ্দীন অ্যাকাডেমির ফাউন্ডার ও প্রিন্সিপাল লেখক হামমাদ রাগিব এবং মাওলানা সৈয়দ আতহার জাকওয়ান।

‘রাবতা প্রকাশনা’ আয়োজিত এ অনুষ্ঠানে প্রবীণ ও নবীন সাহিত্যিক, সাংবাদিক এবং আলেম-উলামাদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে সাংবাদিক ও সাহিত্যিকদের বক্তব্যে উঠে আসে বইটির নানা প্রসঙ্গ।

শিক্ষক হাফেজ মাওলানা ফজলে রাব্বির কুরআন তিলাওয়াত এবং রাবতা প্রকাশনার ডিরেক্টর লাবীব হুমায়দীর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানের গ্রন্থটির সাহিত্যিক নান্দনিকতা নিয়ে গভীর আলোকপাত করেন বিশিষ্ট ছড়াকার মোস্তফা কামাল সাগর ও হাম্মাদ তাহমীম।

অনুভূতি ব্যক্ত করেন দহলিজ প্রকাশনার স্বত্বাধিকারী কবি হাসান মাহমুদ, গবেষক নূহ বিন হুসাইন, দারুন্নাজাত কওমি মাদরাসার শিক্ষাসচিব মুফতি ফাহিম আল হাসান, মাওলানা সৈয়দ রেজওয়ান ও মাওলানা রুমান আহমদসহ সাহিত্যপ্রেমী গুণীজনেরা।

আলোচকরা বলেন, ‘জীবন গড়ার ছড়া’ স্রেফ ছন্দের খেলা নয়; এটি শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের মননে নীতি-নৈতিকতা, আত্মশুদ্ধি এবং মানবিক মূল্যবোধের বীজ বপন করার এক দারুণ প্রয়াস। সহজ ভাষার আবরণে জটিল জীবনবোধকে যেভাবে লেখক ফুটিয়ে তুলেছেন, তা বর্তমান সময়ে শিশু সাহিত্যের জন্য এক অনন্য সংযোজন।

অনুভূতির কথায় বইটির লেখক মুস্তাকিম আল মুনতাজ বলেন, “বইটির প্রতিটি ছড়ায় ফুটে উঠেছে প্রফুল্ল মনের সুর, প্রার্থনার বার্তা এবং অনুশোচনার ছোঁয়া। শিশু-কিশোরদের মনে ইতিবাচক চিন্তা ও সুন্দর চরিত্র গঠনে বইটি প্রেরণা জোগাবে বলেই আমার বিশ্বাস।”

শিশু-কিশোরদের পাশাপাশি বইটি অভিভাবক ও শিক্ষানুরাগীদের হৃদয় ছুঁয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রাবতা প্রকাশনার প্রকাশক লাবীব হুমায়দী।

নিউজটি শেয়ার করুন

  • আপডেট সময় : ০২:২৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৩৩ বার পড়া হয়েছে
Logo
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজর৪:৩৮
যোহর১১:৪৬
আসর৪:২৬
মাগরিব৫:৩৮
ইশা৬:৪৯
সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজারে ‘জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন

আপডেট সময় : ০২:২৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬