1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে চুরি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে এনসিপির যুবশক্তির ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন বইপড়া উৎসবে ফিরছে শিক্ষার্থীদের বইপড়ার অভ্যাস শ্রীমঙ্গলে ফিরেই নাগরিক সংবর্ধনায় এমপি হাজী মুজিব জুলাইয়ের চেতনা ধারণ করলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব: তাওহীদুল ইসলাম তুহিন শ্রীমঙ্গলে ‘ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভা কাল মৌলভীবাজারে ‘ফিরে দেখা জুলাই’, বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যয় শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল জুলাই গণ-অভ্যুত্থান দিবসে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে নানা আয়োজন শহীদ ও আহতদের স্মরণে শ্রীমঙ্গলে ইসলামী যুব মজলিসের বৃক্ষরোপণ
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

শ্রীমঙ্গলে চুরি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় চুরি ও মাদক রোধে সচেতনতামূলক মতবিনিবময় সভা শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে শহরতলীর মুসলিমবাগ আবাসিক এলাকায় অনুষ্ঠিত হয়েছে।

শ্রীমঙ্গল পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ জিনু মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোহাম্মদ শাহিন আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা আয়েত আলী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ন সদস্য সচিব ও দৈনিক খোলা কাগজের মৌলভীবাজার জেলা প্রতিবেদক মো. এহসানুল হক, জাতীয়তাবাদী শ্রমিক দলের শ্রীমঙ্গল উপজেলা সাধারণ সম্পাদক ইউসুফ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী হান্নান ঢালী, আব্দুল বারেক মিয়া, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মোঃ মোজাহিদুল ইসলাম প্রমুখ।

একতা যুব সংগঠনের আহবায়ক মাওলানা মাহবুবুল আলম বাশারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন রহমান মিয়া, আব্দুল বারিক রানা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মাদক ব্যবসার মাধ্যমে অল্প সময়ে বিপুল অর্থ উপার্জনের আশায় একটি শ্রেণি এতে জড়িয়ে পড়ছে। অন্যদিকে এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হচ্ছে অসংখ্য পরিবার ও তরুণ প্রজন্মকে। মাদকের কারণে সামাজিক অবক্ষয়, অপরাধপ্রবণতা ও পারিবারিক অশান্তি বাড়ছে। চুরি ও মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান এর পাশাপাশি পরিবার ও সমাজে সচেতনতা গড়ে তোলার আহবান জানান।

সভায় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৫৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / ৫৩৮ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
    স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
    ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

    শ্রীমঙ্গলে চুরি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

    আপডেট সময় : ০৪:৫৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬