1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ০৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

শহীদ ও আহতদের স্মরণে শ্রীমঙ্গলে ইসলামী যুব মজলিসের বৃক্ষরোপণ

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ভয়েস অব শ্রীমঙ্গল:

জুলাই’২৪-এর গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ ও আহতদের স্মরণে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইসলামী যুব মজলিস।

বুধবার (৫ আগস্ট) দুপুরে সংগঠনটির উদ্যোগে শ্রীমঙ্গল শহরের বিভিন্ন সড়ক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ এবং বিভিন্ন মসজিদে ফলজ গাছের চারা রোপণ করা হয়।

খেলাফত মজলিস মক্কা শাখার সেক্রেটারি হাফিজ মামুনুর রশিদ মক্কী কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মো. এহসানুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন।

উপজেলা সভাপতি মুস্তাকিম আল মুনতাজ তালুকদারের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম জুয়েল, অর্থ সম্পাদক হাবিবুর রহমান এবং পৌর শাখার সভাপতি মাহমুদুল হাসান নাঈমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ ও আহতদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের স্মৃতিকে ধারণ করে পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের মতো জনকল্যাণমূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা সভাপতি মুস্তাকিম আল মুনতাজ তালুকদার জানান, সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে ইসলামী যুব মজলিস ভবিষ্যতেও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৫১:০২ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ৫৮৭ বার পড়া হয়েছে
Logo
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজর৪:৩৮
যোহর১১:৪৬
আসর৪:২৬
মাগরিব৫:৩৮
ইশা৬:৪৯
সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

শহীদ ও আহতদের স্মরণে শ্রীমঙ্গলে ইসলামী যুব মজলিসের বৃক্ষরোপণ

আপডেট সময় : ১০:৫১:০২ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬