1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ০৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে এনসিপির যুবশক্তির ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন বইপড়া উৎসবে ফিরছে শিক্ষার্থীদের বইপড়ার অভ্যাস শ্রীমঙ্গলে ফিরেই নাগরিক সংবর্ধনায় এমপি হাজী মুজিব জুলাইয়ের চেতনা ধারণ করলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব: তাওহীদুল ইসলাম তুহিন শ্রীমঙ্গলে ‘ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভা কাল মৌলভীবাজারে ‘ফিরে দেখা জুলাই’, বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যয় শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল জুলাই গণ-অভ্যুত্থান দিবসে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে নানা আয়োজন শহীদ ও আহতদের স্মরণে শ্রীমঙ্গলে ইসলামী যুব মজলিসের বৃক্ষরোপণ ফুটপাত দখলমুক্ত রাখতে শ্রীমঙ্গলে অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

শ্রীমঙ্গলে এনসিপির যুবশক্তির ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীমঙ্গল প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর অঙ্গসংগঠন যুবশক্তির ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটি আগামী ছয় মাসের জন্য দায়িত্ব পালন করবে।

গতকাল রোববার (৯ আগস্ট) মৌলভীবাজার জেলা যুবশক্তির আহ্বায়ক মো. আব্দুল বারী খোবায়েব ও সদস্যসচিব হাসনাত গানিম স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে এ তথ্য জানানো হয়।

কমিটিতে পারভেজ হোসেন ফারুককে আহ্বায়ক, শরিফ আহমেদকে সদস্যসচিব এবং কামরুল ইসলামকে মুখ্য সংগঠক করা হয়েছে।

নতুন কমিটির দায়িত্বের বিষয়ে অনুমোদনপত্রে বলা হয়েছে, আগামী ছয় মাসে শ্রীমঙ্গল উপজেলা যুবশক্তির সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা, দলের প্রচার-প্রচারণা জোরদার করা এবং সাধারণ মানুষের কাছে দলের কার্যক্রম পৌঁছে দেওয়ার জন্য কাজ করবে কমিটি। একই সঙ্গে উপজেলার প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।

যুবশক্তির নেতারা বলেন, নতুন কমিটির মাধ্যমে শ্রীমঙ্গলে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের সঙ্গে দলের সম্পৃক্ততাও বাড়ানো হবে।

নেতারা দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে বলেন, তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে শ্রীমঙ্গলের উন্নয়ন ও মানুষের কল্যাণে তাঁরা কাজ করতে চান।

নিউজটি শেয়ার করুন

  • আপডেট সময় : ০৭:১০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ৫২৩ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
    স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
    ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

    শ্রীমঙ্গলে এনসিপির যুবশক্তির ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

    আপডেট সময় : ০৭:১০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬