1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ০২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে ‘ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভা কাল মৌলভীবাজারে ‘ফিরে দেখা জুলাই’, বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যয় শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল জুলাই গণ-অভ্যুত্থান দিবসে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে নানা আয়োজন শহীদ ও আহতদের স্মরণে শ্রীমঙ্গলে ইসলামী যুব মজলিসের বৃক্ষরোপণ ফুটপাত দখলমুক্ত রাখতে শ্রীমঙ্গলে অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা শ্রীমঙ্গলে অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করেছে শায়খ বর্ণভী রহ. ফাউন্ডেশন ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মৌলভীবাজার-৩ আসনের এমপি কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের নেতৃত্ব প্রয়োজন: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের আলোচনা সভা, গণভোটের রায় বাস্তবায়নের দাবি
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

মৌলভীবাজারে ‘ফিরে দেখা জুলাই’, বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যয়

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে মৌলভীবাজারে ‘ফিরে দেখা জুলাই, আগামীর বাংলাদেশ আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জেলা মজলিস মিলনায়তনে বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা সভাপতি মাওলানা শাহ্ মিসবাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান কামালী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই আন্দোলনের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। কিন্তু বাস্তবে সেই প্রত্যাশার পূর্ণ প্রতিফলন এখনো দৃশ্যমান হয়নি। দেশের বিভিন্ন স্থানে এখনো জুলুম-নির্যাতন ও বৈষম্যের ঘটনা ঘটছে। একই সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দখল ও আধিপত্য বিস্তারের প্রবণতা উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, “এমন পরিস্থিতি দেখার জন্য আমরা জুলাই আন্দোলন করিনি। যে কোনো মূল্যে ফ্যাসিবাদী আচরণ ও আধিপত্য বিস্তারের রাজনীতি বন্ধ করতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ গঠনে যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার সাবেক সভাপতি হোসাইন আব্দুল আউয়াল। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুব মজলিস যেভাবে রাজপথে থেকে সংগ্রাম করেছে, ভবিষ্যতেও যদি কেউ ফ্যাসিবাদী আচরণ প্রতিষ্ঠার চেষ্টা করে, তবে তা প্রতিরোধে যুব সমাজকে প্রস্তুত থাকতে হবে।

আলোচনা সভায় উপস্থিত বিভিন্ন যুব সংগঠনের নেতারা বলেন, দলগত ও আদর্শিক মতপার্থক্য থাকতে পারে; তবে জুলাইয়ের চেতনার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। প্রয়োজনে আবারও রাজপথে নেমে সেই চেতনা রক্ষায় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

জেলা সহ-সভাপতি শহিদুল ইসলাম তালহা ও সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা আতিক আল হাসান-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা অফিস সম্পাদক আব্দুল ওয়াজেদ, ইসলামী যুব মজলিসের জেলা সভাপতি মো. এহসানুল হক, জাতীয় যুবশক্তির জেলা আহ্বায়ক আব্দুল বারী খোবায়েব এবং ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মো. সুমন আহমেদ।

এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের জেলা প্রশিক্ষণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আহমদ যুবায়ের জুয়েল, বায়তুলমাল সম্পাদক মুফতি আইনুদ্দীন আল আজাদ, প্রচার সম্পাদক আজিজুল ইসলাম জাহিন, শহর শাখার বায়তুলমাল সম্পাদক হাফিজ আল আমিন, খেলাফত ছাত্র মজলিসের জেলা দায়িত্বশীল মাজহারুল ইসলাম শাফি, হাদী আলম, মুজাহিদুল ইসলাম ও মোহাম্মদ জামীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০১:৫১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / ৫৩১ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
    স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
    ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

    মৌলভীবাজারে ‘ফিরে দেখা জুলাই’, বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যয়

    আপডেট সময় : ০১:৫১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬