1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
  2. elouiseflynn@anonmails.de : camillairizarry :
  3. toddbindon6242@anonmails.de : earnestburt46 :
  4. dallastew@anonmails.de : elliotvanwinkle :
  5. brucenesbit@anonmails.de : katlynpenton :
  6. gertrudecolwell5526@anonmails.de : wandahodson7 :
শ্রীমঙ্গল ০৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে প্রথমবারের মতো মেধাবৃত্তি পরীক্ষা, অংশ নিল ২৩৯ শিক্ষার্থী আঞ্জুমানের দস্তারবন্দী মহাসম্মেলন আজ, সম্মাননা পাবেন ২০ হাজার শিক্ষার্থী জুড়ীতে বাসায় ফেরার পথে নারী পুলিশ কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা সমন্বয়ক হাসিবের ওপর চাপাতি হা’ম’লা: সঙ্গে থাকা তরুণী ও হা’ম’লা’কারীর পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ছাত্রলীগের হা’ম’লার শিকার ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিবুল শ্রীমঙ্গলে সাংবাদিক এহসানকে অনুসরণ, কোমরে পিস্তল দেখার দাবি শ্রীমঙ্গলে মুজাহিদের ওপর হা-ম-লা, তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করলো ইসি, পাঁচ ধাপে শেষ শ্রীমঙ্গলের স্বাস্থ্য কর্মকর্তা সিনথিয়া তাসমিনকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি শ্রীমঙ্গলে ব্যবসায়ী পরিমল পালের বিরুদ্ধে মুসলিম তরুণীকে ফাঁদে ফেলার অভিযোগ
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

কুলাউড়ায় পারিবারিক কলহের জেরে দিনদুপুরে খুন

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকায় পারিবারিক কলহের জেরে দিনদুপুরে ছুরিকাঘাতে খুন হয়েছেন শাহীন আহমেদ (২৭)। গত শুক্রবার (৩০ মে) দুপুরে দক্ষিণ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহীন আহমেদ জয়পাশা এলাকার ইসহাক আলীর ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন এবং একসময় অটোরিকশা চালাতেন। তার স্ত্রী ও এক সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের বাসিন্দা দিনমজুর আব্দুল হান্নান বিয়ের পর জয়পাশা কলোনীতে ভাড়া বাসায় স্ত্রী নিয়ে বসবাস করতেন। বিয়ের পর থেকে স্ত্রীর সঙ্গে তার পারিবারিক কলহ চলছিল। এমনকি স্ত্রীকে প্রায়ই নির্যাতন করতেন হান্নান। বিষয়টি নিয়ে স্থানীয়দের কাছে বিচারপ্রার্থী হন হান্নানের স্ত্রী। একপর্যায়ে গত ২৮ মে নির্যাতনের বিষয়টি জয়পাশার বাসিন্দা শাহীন আহমদকে জানান হান্নানের স্ত্রী। শাহীন এ ব্যাপারে হান্নানের কাছে জানতে চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাহীন হান্নানের গালে একটি থাপ্পড় মারেন। এ ঘটনায় হান্নান ক্ষিপ্ত হয়ে শাহীনকে দেখে নেওয়ার হুমকি দেন।

এই বিরোধের জেরে শুক্রবার দুপুরে দক্ষিণ বাজার এলাকায় হান্নান ছুরি দিয়ে শাহীনকে আঘাত করে পালিয়ে যান। আহত শাহীনকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শাহীনের মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আসামি হান্নানের পিতাকে আটক করে থানায় আনা হয়েছে। হত্যাকারী হান্নানকে গ্রেপ্তারে পুলিশের কয়েকটি টিম অভিযান অব্যাহত রেখেছে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১১:১০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / ৯১৫ বার পড়া হয়েছে
Logo
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ফজর৪:৩৮
যোহর১১:৪৬
আসর৪:২৬
মাগরিব৫:৩৮
ইশা৬:৪৯
সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮

কুলাউড়ায় পারিবারিক কলহের জেরে দিনদুপুরে খুন

আপডেট সময় : ১১:১০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫