1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ০৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

তাহিরপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের মাসিক নির্বাহী সভা ও পথসভা অনুষ্ঠিত

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেরাজ বিন আশকর, সুনামগঞ্জ প্রতিনিধি :

বাংলাদেশ খেলাফত মজলিস তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগে মাসিক নির্বাহী সভা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১লা সেপ্টেম্বর) দুপুরে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করেন হাফেজ আবুল ফজল।

সংগঠনের সাধারণ সম্পাদক মৌলভী এরশাদুল আলমের সঞ্চালনায় এবং সভাপতি মাওলানা মোখলেসুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আ. জলিল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হোসাইন সারোয়ার। এছাড়াও বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস, যুব মজলিস ও ছাত্র মজলিসের দায়িত্বশীল নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

নির্বাহী সভা শেষে নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় সুনামগঞ্জ-১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মোখলেসুর রহমান এলাকার জনগণের পাশে থেকে অনিয়ম-অবিচার দূরীকরণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি সুনামগঞ্জ-১ আসনকে উন্নয়নের পথে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০১:০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৪৯২ বার পড়া হয়েছে
Logo
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজর৪:৩৮
যোহর১১:৪৬
আসর৪:২৬
মাগরিব৫:৩৮
ইশা৬:৪৯
সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮

তাহিরপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের মাসিক নির্বাহী সভা ও পথসভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫