1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ০৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

শান্তিগঞ্জে খিদমাহ ব্লাড ব্যাংকের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প সম্পন্ন

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জ প্রতিনিধি:

‘সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি’ এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় খিদমাহ ব্লাড ব্যাংক শান্তিগঞ্জ উপজেলা শাখা ও সুনামগঞ্জ সদর উপজেলা শাখার যৌথ উদ্যোগে জয়কলস মাদ্রাসায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে এক শতাধিক মানুষের রক্তের গ্রুপ সম্পূর্ণ বিনামূল্যে নির্ণয় করে জানিয়ে দেওয়া হয়।

ক্যাম্পিং উদ্বোধন করেন খিদমাহ সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সাবেক পরিচালক ও বর্তমান উপদেষ্টা মাওলানা আব্দুল মালিক ত্বাহা হাফিযাহুল্লাহ এবং খিদমাহ ব্লাড ব্যাংকের কেন্দ্রীয় সেক্রেটারি আবু সাঈদ ইসহাক।

এসময় আরও উপস্থিত ছিলেন খিদমাহ সুনামগঞ্জ সদর উপজেলা শাখার পরিচালক মাওলানা যুবায়ের আহমদ সাদী, শান্তিগঞ্জ উপজেলা শাখার পরিচালক আফসর উদ্দিন, সদর শাখার সদস্য শাহরিয়ার হাসান, নাঈম আহমদ, হাম্মাদ আহমদ নাঈম, আরিয়ান নাহিদ, শান্তিগঞ্জ শাখার সহকারী কোষাধ্যক্ষ নূরুল আমীন ও খিদমাহ’র শুভাকাঙ্ক্ষী সায়েফ আহমদ প্রমুখ।

রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি অংশগ্রহণকারীদের রক্তদানে উদ্বুদ্ধ করতে খিদমাহ ব্লাড ব্যাংকের পক্ষ থেকে সচেতনতামূলক আলোচনা করা হয়। আয়োজকরা জানান, মানুষের সেবায় খিদমাহ ব্লাড ব্যাংক ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

  • আপডেট সময় : ১২:৪১:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / ৯৪০ বার পড়া হয়েছে
Logo
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজর৪:৩৮
যোহর১১:৪৬
আসর৪:২৬
মাগরিব৫:৩৮
ইশা৬:৪৯
সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮

শান্তিগঞ্জে খিদমাহ ব্লাড ব্যাংকের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প সম্পন্ন

আপডেট সময় : ১২:৪১:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫