1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ০৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

নাশিদ শিল্পী আরিফ রব্বানীর পিতার ইন্তিকাল, সর্বমহলে শোক

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

সুনামগঞ্জ সদর উপজেলার শাখাইতি গ্রামের প্রখ্যাত আলেমে দ্বীন, দ্বীনি খেদমতে আপোষহীন প্রবীণ ব্যক্তিত্ব মাওলানা রিয়াজউদ্দীন সাহেব ইন্তিকাল করেছেন। গত রাত ভোর ৩টা ২৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মাওলানা রিয়াজউদ্দীন প্রবাসী নাশিদ ব্রান্ডের পরিচালক শিল্পী আরিফ রব্বানীর পিতা ছিলেন। এলাকায় তিনি একজন সৎ, ন্যায়পরায়ণ ও দ্বীনি কাজে নিবেদিতপ্রাণ আলেম হিসেবে সুপরিচিত ছিলেন।

আজ আছরের নামাজের পরপরই শাখাইতি দারুল হাদিস মাদরাসা মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে পরিবার-পরিজন, শুভানুধ্যায়ী, এলাকাবাসী এবং সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে। সবাই মরহুমের রূহের মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে দোয়া করছেন।

আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের তাওফীক দিন—এ দোয়া জানিয়েছেন স্থানীয় আলেম-উলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নিউজটি শেয়ার করুন

  • আপডেট সময় : ০৫:০৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ৭৫৩ বার পড়া হয়েছে
Logo
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজর৪:৩৮
যোহর১১:৪৬
আসর৪:২৬
মাগরিব৫:৩৮
ইশা৬:৪৯
সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

নাশিদ শিল্পী আরিফ রব্বানীর পিতার ইন্তিকাল, সর্বমহলে শোক

আপডেট সময় : ০৫:০৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫