1. admin@voiceofsreemangal.com : admin :
শ্রীমঙ্গল ০৮:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
‘মানুষের ভাগ্য পরিবর্তনের বাজেটকে কেউ কেউ চানাচুর বলছে’—প্রধানমন্ত্রী বিশ্বকাপে ইতিহাস গড়ে হ্যাটট্রিক করলেন মেসি আর্জেন্টিনা সমর্থকদের জন্য ৩০% ছাড় ঘোষণা করলেন শ্রীমঙ্গলের জাকারিয়া কুলাউড়ায় বিএসএফের গুলিতে নিহত মুজিবের লাশ হস্তান্তর, পতাকা বৈঠক সিলেটে বিভাগীয় কমিশনারের বৈঠকে মৌলভীবাজার-হবিগঞ্জ বাস মালিক সমিতির বিরোধ নিষ্পত্তি চাঁদাবাজির সংবাদ প্রকাশের জেরে ফেসবুক লাইভে সাংবাদিককে হুমকি, থানায় জিডি বনলতা এক্সপ্রেস: ফ্যাসিস্ট যেভাবে ফিরতে চায় শ্রীমঙ্গলে বাস-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আজ বিশ্ব চা দিবস: এক কাপ চায়ে বিশ্বজুড়ে ভালোবাসা শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিকদের রক্তক্ষয়ী সংঘর্ষ; সাংবাদিকসহ আহত ২০
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে আপন চাচার হাতে ২ ভাতিজি খুন, আহত-১

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২২৮

জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে মৌলভীবাজারের কমলগঞ্জে আপন চাচার হাতে ২ ভাতিজিকে কূপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। হামলায় গুরুতর আহত ভাবীর অবস্থাও আশঙ্কাজনক।

মঙ্গলবার (৩ জুন) বিকাল ৫টায় উপজেলার সীমান্তবর্তী ৯নং ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কাঠালকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে জমির বিরোধ নিয়ে গত ২৬ মে উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাসানীগাঁও গ্রামে স্কুল শিক্ষিকাকে কূপিয়ে হত্যা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে মাসুক আলী (৫২) ও রাহেনা বেগম (৪৫) ধারালো অস্ত্র দিয়ে কূপিয়ে নিজের ২ ভাতিজি মাছুমা বেগম (২৫) ও শারমিন আক্তার (২৮) কে হত্যা করেন।

নিহতরা গ্রামের আবু মিয়ার কন্যা। মাসুক আলীর অস্ত্রের আঘাতে তার আপন বড় ভাই আবু মিয়ার স্ত্রী হাজিরা বেগম (৫৫) কে আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ইসলামপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য ফারুক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই মাছুমা বেগম ও শারমিন আক্তার নিহত হয়েছে। তাদের মা হাজিরা বেগমকে গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, হত্যাকান্ডের সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘাতক মাসুক আলীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: এবিএম সাজেদুল কবির মাছুমা বেগম ও শারমিন আক্তার ২ বোনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, আশঙ্কাজনক হাজিরা বেগমকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

  • আপডেট সময় : ০৪:২৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • / ১০৫৪ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮

    কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে আপন চাচার হাতে ২ ভাতিজি খুন, আহত-১

    আপডেট সময় : ০৪:২৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫