1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
  2. elouiseflynn@anonmails.de : camillairizarry :
  3. toddbindon6242@anonmails.de : earnestburt46 :
  4. dallastew@anonmails.de : elliotvanwinkle :
  5. brucenesbit@anonmails.de : katlynpenton :
  6. gertrudecolwell5526@anonmails.de : wandahodson7 :
শ্রীমঙ্গল ০৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে প্রথমবারের মতো মেধাবৃত্তি পরীক্ষা, অংশ নিল ২৩৯ শিক্ষার্থী আঞ্জুমানের দস্তারবন্দী মহাসম্মেলন আজ, সম্মাননা পাবেন ২০ হাজার শিক্ষার্থী জুড়ীতে বাসায় ফেরার পথে নারী পুলিশ কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা সমন্বয়ক হাসিবের ওপর চাপাতি হা’ম’লা: সঙ্গে থাকা তরুণী ও হা’ম’লা’কারীর পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ছাত্রলীগের হা’ম’লার শিকার ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিবুল শ্রীমঙ্গলে সাংবাদিক এহসানকে অনুসরণ, কোমরে পিস্তল দেখার দাবি শ্রীমঙ্গলে মুজাহিদের ওপর হা-ম-লা, তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করলো ইসি, পাঁচ ধাপে শেষ শ্রীমঙ্গলের স্বাস্থ্য কর্মকর্তা সিনথিয়া তাসমিনকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি শ্রীমঙ্গলে ব্যবসায়ী পরিমল পালের বিরুদ্ধে মুসলিম তরুণীকে ফাঁদে ফেলার অভিযোগ
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

রেদওয়ানুল হক চৌধুরীর গণসংযোগে জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লাবীব হুমায়দী, স্টাফ রিপোর্টার:

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সিলেট-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজু আজ (২৮ জানুয়ারি) সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ পরিচালনা করেছেন।

গণসংযোগের অংশ হিসেবে তিনি জালালপুর, বৈরাগী বাজার ও কলাবাগান এলাকার সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করেন। এ সময় ‘হাতপাখা’ প্রতীক নিয়ে তার উপস্থিতিতে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

গণসংযোগ চলাকালে স্থানীয় নারী-পুরুষ, তরুণ ও প্রবীণরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এলাকাবাসী উচ্ছ্বাসের সঙ্গে হাতপাখা প্রতীকের প্রতি সমর্থন জানান এবং প্রার্থীকে আন্তরিক শুভকামনা জানান।

এ সময় মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ আলাপে তাদের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগসহকারে শোনেন। এলাকাবাসী ইসলামী আদর্শভিত্তিক সৎ ও জনকল্যাণমূলক রাজনীতির প্রতি তাদের আস্থার কথা প্রকাশ করেন এবং একটি পরিবর্তনমুখী নেতৃত্বের প্রত্যাশা ব্যক্ত করেন।

গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে আমি নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছি। নির্বাচিত হলে সিলেট-৩ আসনকে ন্যায়, ইনসাফ ও কল্যাণভিত্তিক উন্নয়নের একটি আদর্শ আসনে পরিণত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:২০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / ৯৪১ বার পড়া হয়েছে
Logo
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ফজর৪:৩৮
যোহর১১:৪৬
আসর৪:২৬
মাগরিব৫:৩৮
ইশা৬:৪৯
সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

রেদওয়ানুল হক চৌধুরীর গণসংযোগে জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

আপডেট সময় : ০৫:২০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬