1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ০৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দস্তারবন্দী সম্মেলন ঘিরে শ্রীমঙ্গলে আঞ্জুমানের ফুযালা সমাবেশ জুলাইয়ের সেই রাত: আল্লাহর কুদরতের এক স্মৃতি মানবাধিকারে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা ‘ফার্মের মুরগি’ মন্তব্যের প্রতিবাদে শ্রীমঙ্গলে সড়ক অবরোধ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি না ফেরার দেশে শ্রীমঙ্গলের বন্যপ্রাণীর অকৃত্রিম বন্ধু সীতেশ বাবু কমলগঞ্জে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে সম্মাননা পেলেন মুহাম্মদ রুয়েল খান স্কুল অব উইজডমে মিড-টার্ম পরীক্ষার ফল প্রকাশ, মেধাবীদের ব্যতিক্রমী সম্মাননা মদিনার আকুতিতে নির্মিত ‘নসীব’ গজলে মুগ্ধ শ্রোতারা সীমান্তে ভারতীয় পুশ-ইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক সভা
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

কুলাউড়ায় কমিটির সদস্য মনোনয়ন জালিয়াতির অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৩০

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সরকারি পত্র জালিয়াতির মাধ্যমে মাদরাসার নির্বাহী কমিটি গঠনের চেষ্টার অভিযোগে একজন শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গ্রেফতারকৃত শিক্ষক মাওলানা মো. মাছুম আহমদ রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরীবাজার জিএস কুতুব শাহ দাখিল মাদরাসায় কর্মরত এবং বাদে ভূকশিমইল গ্রামের শফিকুর রহমানের ছেলে। তিনি বাদে ভূকশিমইল মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার নির্বাহী কমিটির সদস্য মনোনয়ন সংক্রান্ত জাল কাগজপত্র তৈরি করেন বলে অভিযোগ উঠেছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের কার্যালয় থেকে ২০২৩ সালের ২০ নভেম্বর জারি হওয়া একটি বৈধ চিঠির তারিখ পরিবর্তন করে ১০ নভেম্বর ২০২৪ দেখিয়ে সেটি মাদরাসা বোর্ডে পাঠানো হয়। এতে পূর্বের সদস্যদের নাম অপরিবর্তিত রেখে অবৈধভাবে কমিটি গঠনের চেষ্টা করা হয়।

তদন্তে জালিয়াতির প্রমাণ মিললে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের নির্দেশে মাছুম আহমদকে গ্রেফতার করা হয়।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহ জহুরুল হোসেন বলেন, “জালিয়াতির ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এমন জালিয়াতি সামাজিক মূল্যবোধে আঘাত হানে এবং প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করছেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

  • আপডেট সময় : ০২:৪৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • / ৮৭৭ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮

    কুলাউড়ায় কমিটির সদস্য মনোনয়ন জালিয়াতির অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

    আপডেট সময় : ০২:৪৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫