1. admin@voiceofsreemangal.com : admin :
শ্রীমঙ্গল ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিশ্বকাপে ইতিহাস গড়ে হ্যাটট্রিক করলেন মেসি আর্জেন্টিনা সমর্থকদের জন্য ৩০% ছাড় ঘোষণা করলেন শ্রীমঙ্গলের জাকারিয়া কুলাউড়ায় বিএসএফের গুলিতে নিহত মুজিবের লাশ হস্তান্তর, পতাকা বৈঠক সিলেটে বিভাগীয় কমিশনারের বৈঠকে মৌলভীবাজার-হবিগঞ্জ বাস মালিক সমিতির বিরোধ নিষ্পত্তি চাঁদাবাজির সংবাদ প্রকাশের জেরে ফেসবুক লাইভে সাংবাদিককে হুমকি, থানায় জিডি বনলতা এক্সপ্রেস: ফ্যাসিস্ট যেভাবে ফিরতে চায় শ্রীমঙ্গলে বাস-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আজ বিশ্ব চা দিবস: এক কাপ চায়ে বিশ্বজুড়ে ভালোবাসা শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিকদের রক্তক্ষয়ী সংঘর্ষ; সাংবাদিকসহ আহত ২০ ‘কী রাগ করলা’ ঝড়ে মাতোয়ারা ফেসবুক, নেপথ্যে কী?
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

কমলগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৯৪

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যে তিন দিনব্যাপী মৌলভীবাজারের কমলগঞ্জে ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার (২৫ মে) সকাল ১০ টায় উপজেলা ভূমি অফিসে এ মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে আগামী ২৭ মে পর্যন্ত।

এসময় কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন, কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জানা গেছে, ভূমি মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি সংক্রান্ত সেবাসমূহ সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা। মেলায় আসা নাগরিকরা খুব সহজেই খতিয়ান উত্তোলন, নামজারি, জমা খারিজ, অনলাইনে ভূমি কর পরিশোধসহ প্রয়োজনীয় নানা সেবা গ্রহণ করতে পারবেন। এতে জনগণের হয়রানি কমবে এবং ভূমি প্রশাসনের প্রতি তাদের আস্থা বাড়বে।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন বলেন, তিনদিন ব্যাপী ভূমি মেলায় উপজেলা ও পৌর শহরের সকল নাগরিকবৃন্দ তাদের ভূমি সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধানসহ ভূমি কর, মিউটেশন, নামজারি ইত্যাদি সেবা গ্রহণ করতে পারবেন। এতে ভূমি অফিসের সাথে জনগণের দূরত্ব দূর হবে এবং সেবা প্রত্যাশীরা সহজে কোন ধরনের হয়রানি ছাড়াই তাদের কাঙ্ক্ষিত সেবা গ্রহণ করতে পারবেন।

প্রধান অতিথির বক্তব্যে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর জানান, যেহেতু ভূমি সংক্রান্ত খাজনা প্রদান এবং ভূমি খারিজের লেনদেন সমুহ অনলাইনে সম্পন্ন হয়। সেহেতু কেউ অহেতুক কারো সাথে কোন টাকা পয়সা লেনদেন করবেন না। যদি সমস্যা মনে করেন, আমাদের সাথে সরাসরি যোগযোগ করবেন।

আগামী ২৭ মে বিকাল পর্যন্ত উপজেলা ভূমি অফিস চত্বরে স্থাপিত বুথে ভুমি সংক্রান্ত যাবতীয় সেবা ও পরামর্শ প্রদান করা হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

  • আপডেট সময় : ১১:৪৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / ৮৫৫ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮

    কমলগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

    আপডেট সময় : ১১:৪৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫