1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দস্তারবন্দী সম্মেলন ঘিরে শ্রীমঙ্গলে আঞ্জুমানের ফুযালা সমাবেশ জুলাইয়ের সেই রাত: আল্লাহর কুদরতের এক স্মৃতি মানবাধিকারে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা ‘ফার্মের মুরগি’ মন্তব্যের প্রতিবাদে শ্রীমঙ্গলে সড়ক অবরোধ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি না ফেরার দেশে শ্রীমঙ্গলের বন্যপ্রাণীর অকৃত্রিম বন্ধু সীতেশ বাবু কমলগঞ্জে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে সম্মাননা পেলেন মুহাম্মদ রুয়েল খান স্কুল অব উইজডমে মিড-টার্ম পরীক্ষার ফল প্রকাশ, মেধাবীদের ব্যতিক্রমী সম্মাননা মদিনার আকুতিতে নির্মিত ‘নসীব’ গজলে মুগ্ধ শ্রোতারা সীমান্তে ভারতীয় পুশ-ইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক সভা
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

শ্রীমঙ্গলে যানজট নিরসনে মতবিনিময় সভা

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২১৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের যানজট নিরসনে উপজেলা প্রশাসন,ব্যবসায়ী ও শ্রমিক নেতাদের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) সকালে শ্রীমঙ্গল থানা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শ্রীমঙ্গল ট্রাফিক আয়োজিত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার জনাব এম, কে, এইচ,জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম।

টিআই (প্রশাসন) পুলিশ পরিদর্শক অনিল বিকাশ চাকমা এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান।

মতবিনিময় সভায় শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী, নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতৃবৃন্দ, পরিবহন শ্রমিক, বাস ট্রাক মাইক্রোবাস সংগঠনের নেতৃবৃন্দ, সিএনজি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শহরের যানজট নিরসনে তারা পুলিশ সুপারের নিকট বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

পুলিশ সুপার বলেন, ‘শ্রীমঙ্গল শহর সারা বাংলাদেশের কাছে পরিচিত। এই শহরকে যানজট মুক্ত করতে হলে পুলিশের পাশাপাশি সবাইকে কাজ করতে হবে। শহরের বাইরে থেকে কোন সিএনজি বা ব্যাটারি চালিত অটোরিকশা শহরে প্রবেশ করতে পারবে না। এছাড়া রাত ১০টা থেকে সকাল ০৮টার মধ্যে ব্যবসায়ীদের মালামাল লোড-আনলোড করতে হবে।’

এছাড়া সিএনজি স্ট্যান্ড গুলোর রাস্তার উপর গাড়ি রাখা এবং অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ট্রাফিক বিভাগকে নির্দেশ দেন। দূরপাল্লার কোন বাস যাতে ৫ মিনিটের বেশি শহরে দাড়াতে না পারে সে বিষয়েও পুলিশ সুপার নির্দেশনা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

  • আপডেট সময় : ০৫:৩১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / ৮২৬ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮

    শ্রীমঙ্গলে যানজট নিরসনে মতবিনিময় সভা

    আপডেট সময় : ০৫:৩১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫