1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ০৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বন্যার্ত মানুষের পাশে শায়খ বর্ণভী (রহ.) ফাউন্ডেশন দস্তারবন্দী সম্মেলন ঘিরে শ্রীমঙ্গলে আঞ্জুমানের ফুযালা সমাবেশ জুলাইয়ের সেই রাত: আল্লাহর কুদরতের এক স্মৃতি মানবাধিকারে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা ‘ফার্মের মুরগি’ মন্তব্যের প্রতিবাদে শ্রীমঙ্গলে সড়ক অবরোধ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি না ফেরার দেশে শ্রীমঙ্গলের বন্যপ্রাণীর অকৃত্রিম বন্ধু সীতেশ বাবু কমলগঞ্জে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে সম্মাননা পেলেন মুহাম্মদ রুয়েল খান স্কুল অব উইজডমে মিড-টার্ম পরীক্ষার ফল প্রকাশ, মেধাবীদের ব্যতিক্রমী সম্মাননা মদিনার আকুতিতে নির্মিত ‘নসীব’ গজলে মুগ্ধ শ্রোতারা
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

মৌলভীবাজারে কাউন্সিল বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২২১

কেন্দ্র ঘোষিত দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত কাউন্সিল অনুষ্ঠানের আগেই মৌলভীবাজার সদর উপজেলার ১৩টি ইউনিয়ন ও উপজেলার কাউন্সিল বাতিলের দাবিতে জেলা ও উপজেলার বিএনপি নেতাকর্মীদের একাংশের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০জুন) সকালে মৌলভীবাজার জেলা বিএনপির কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীরা জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ওয়াহিদুর রহমান। তিনি বলেন, ‘দীর্ঘদিন পর তৃণমূলে কাউন্সিলের ঘোষণা আসায় নেতাকর্মীদের মাঝে উৎসাহ ফিরে এসেছিল। কিন্তু হঠাৎ করে এই সিদ্ধান্ত প্রত্যাহার তৃণমূলের মনোবল ভেঙে দিচ্ছে।’

এ সময় বক্তারা বলেন, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে কাউন্সিল করার কথা থাকলেও হঠাৎ করে তা বাতিল করে দেওয়া হচ্ছে—এটি তৃণমূলকে অবমূল্যায়ন করার সামিল। অবিলম্বে ইউনিয়ন ও উপজেলা কাউন্সিলের পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী নতুন তারিখ ঘোষণা এবং পূর্বের তালিকা পুনর্বহালের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান, সাবেক পৌর কাউন্সিলর মিজানুর রহমান চৌধুরী, জেলা যুবদলের সভাপতি ইনসান সেলিম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

  • আপডেট সময় : ০২:৪৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • / ৮৩৫ বার পড়া হয়েছে
    • আপনি কি আমাদের ওয়েবসাইট এর নিয়মিত দর্শক..?

      View Results

      Loading ... Loading ...
  • পুরনো ফলাফল
    Logo
    শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
    ফজর৪:৩৮
    যোহর১১:৪৬
    আসর৪:২৬
    মাগরিব৫:৩৮
    ইশা৬:৪৯
    সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮

    মৌলভীবাজারে কাউন্সিল বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

    আপডেট সময় : ০২:৪৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫