1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ০৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শ্রীমঙ্গলে বিএনপি নেতা তাজ উদ্দিন তাজুকে অব্যাহতি

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীমঙ্গল প্রতিনিধি:

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক তাজ উদ্দিন তাজুকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মো. ইয়াকুব আলীকে সিনিয়র ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফখরুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

চিঠিতে বলা হয়, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে শৃঙ্খলা, ঐক্য ও সুস্থ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত ও আবেদনের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাজ উদ্দিন তাজুকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে মো. ইয়াকুব আলীকে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়।

জেলা বিএনপির ওই চিঠি অনুযায়ী, সিদ্ধান্তটি জারির তারিখ থেকেই কার্যকর হয়েছে।

এদিকে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শের প্রতি শ্রদ্ধাশীল থেকে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা বিএনপির পক্ষ থেকে জারি করা চিঠিতে সংশ্লিষ্ট দলীয় নেতাদের অবহিত করার পাশাপাশি দলীয় সাংগঠনিক কার্যক্রমে শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১১:০৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / ১০৫২ বার পড়া হয়েছে
Logo
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজর৪:৩৮
যোহর১১:৪৬
আসর৪:২৬
মাগরিব৫:৩৮
ইশা৬:৪৯
সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শ্রীমঙ্গলে বিএনপি নেতা তাজ উদ্দিন তাজুকে অব্যাহতি

আপডেট সময় : ১১:০৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬