1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
  2. elouiseflynn@anonmails.de : camillairizarry :
  3. toddbindon6242@anonmails.de : earnestburt46 :
  4. dallastew@anonmails.de : elliotvanwinkle :
  5. brucenesbit@anonmails.de : katlynpenton :
  6. gertrudecolwell5526@anonmails.de : wandahodson7 :
শ্রীমঙ্গল ০৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে প্রথমবারের মতো মেধাবৃত্তি পরীক্ষা, অংশ নিল ২৩৯ শিক্ষার্থী আঞ্জুমানের দস্তারবন্দী মহাসম্মেলন আজ, সম্মাননা পাবেন ২০ হাজার শিক্ষার্থী জুড়ীতে বাসায় ফেরার পথে নারী পুলিশ কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা সমন্বয়ক হাসিবের ওপর চাপাতি হা’ম’লা: সঙ্গে থাকা তরুণী ও হা’ম’লা’কারীর পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ছাত্রলীগের হা’ম’লার শিকার ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিবুল শ্রীমঙ্গলে সাংবাদিক এহসানকে অনুসরণ, কোমরে পিস্তল দেখার দাবি শ্রীমঙ্গলে মুজাহিদের ওপর হা-ম-লা, তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করলো ইসি, পাঁচ ধাপে শেষ শ্রীমঙ্গলের স্বাস্থ্য কর্মকর্তা সিনথিয়া তাসমিনকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি শ্রীমঙ্গলে ব্যবসায়ী পরিমল পালের বিরুদ্ধে মুসলিম তরুণীকে ফাঁদে ফেলার অভিযোগ
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

দেশে ফিরলেন খিদমাহর চেয়ারম্যান; শুভাকাঙ্ক্ষীদের ফুলেল শুভেচ্ছা

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিব্বীর বিন রশীদ, সিলেট প্রতিনিধি:

৩৭ দিনের স্মৃতিময় উমরক সফর শেষে দেশে ফিরেছেন খিদমাহ ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাওলানা আবদূর রহমান কফিল। পবিত্র বায়তুল্লাহ ও মদীনা মনোয়ারার পবিত্র পরিবেশে কাটানো এই দীর্ঘ সফর শেষে গতকাল সিলেটে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা, ভালোবাসা ও সম্মান জানিয়ে বরণ করেন পরিবারবর্গ, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

সফর শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া অনুভূতিময় বার্তায় তিনি লিখেন, “মনে হচ্ছে, এই তো মাত্র সেদিন বায়তুল্লাহর ছায়ায় পা রেখেছিলাম; অথচ চোখের পলকে সময়গুলো শেষ হয়ে গেল। কালো গিলাফ আর সবুজ গুম্বুজকে বিদায় জানানো কতটা কষ্টের—তা সত্যিই অনুভবের বিষয়।”

তিনি জানান, সফরে অনেক প্রিয় মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তবে ব্যস্ততার কারণে অনেকের সঙ্গে দেখা করার সুযোগ হয়নি। সবার আন্তরিকতার জন্য তিনি কৃতজ্ঞতা জানান এবং সামনে আরও সাক্ষাতের প্রত্যাশা ব্যক্ত করেন।

মদীনা শরীফের বিমানবন্দর ছাড়ার আগে তিনি দোয়া করে বলেন, “আল্লাহ তাআলা যেন সকল মুমিনকে বায়তুল্লাহর জিয়ারত ও মদীনা মনোয়ারার সফরের তাওফিক দান করেন।”

খিদমাহ ব্লাড ব্যাংকসহ বিভিন্ন সমাজসেবামূলক উদ্যোগে তাঁর অবদান ইতোমধ্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। হারামাইন সফর শেষে দেশে ফেরাকে ঘিরে সংগঠনের কর্মীদের মাঝে দেখা গেছে উচ্ছ্বাস ও গভীর শ্রদ্ধাবোধ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • / ১১২২ বার পড়া হয়েছে
Logo
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ফজর৪:৩৮
যোহর১১:৪৬
আসর৪:২৬
মাগরিব৫:৩৮
ইশা৬:৪৯
সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

দেশে ফিরলেন খিদমাহর চেয়ারম্যান; শুভাকাঙ্ক্ষীদের ফুলেল শুভেচ্ছা

আপডেট সময় : ০৮:০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫