1. admin@voiceofsreemangal.com : নিজস্ব প্রতিবেদক :
শ্রীমঙ্গল ০৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
অনলাইন সংবাদমাধ্যম ‘ভয়েস অব শ্রীমঙ্গল’ এ আপনাকে স্বাগতম। দেশব্যাপী জেলা, উপজেলা ও ক্যাম্পাস (মাদরাসা-কলেজ) প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন- ০১৬০১-৬০৮৬৮৮।

টানা ১২ ঘণ্টায় পুরো কোরআন তিলাওয়াত করে দৃষ্টান্ত গড়লেন হাফিজ আতহার

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার, ভয়েস অব শ্রীমঙ্গল:

সিলেটের বিয়ানীবাজার উপজেলার চন্দগ্রাম হাফিজিয়া মাদরাসার এক মেধাবী শিক্ষার্থী টানা ১২ ঘণ্টায় পবিত্র কোরআনুল কারীম তিলাওয়াত করে শোনিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই কৃতিত্ব অর্জনকারী হাফিজের নাম আতহারুল ইসলাম।

তিনি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার কেছরী গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মাওলানা মনসুর আলম এবং মাতা হাফসা বেগম। বর্তমানে তিনি বিয়ানীবাজার থানাধীন চন্দগ্রাম হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী।

মাদরাসা সূত্রে জানা যায়, হাফিজ আতহারুল ইসলাম মাত্র দেড় বছরেরও কম সময়ে নিজের মেধা, অধ্যবসায় ও একাগ্রতার মাধ্যমে পবিত্র কোরআনুল কারীম হিফয (মুখস্থ) সম্পন্ন করেন। চলতি বছর তিনি হিফযের পূর্ণ রিভিশন বা দাওরা (তাকমীল) সফলভাবে শেষ করেছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি তাঁর শিক্ষকের কাছে টানা ১২ ঘণ্টায় সম্পূর্ণ কোরআনুল কারীম তিলাওয়াত করে শোনান।

এ বিষয়ে তাঁর শিক্ষক হাফেজ মাওলানা সালিকুর রশিদ বলেন, “আলহামদুলিল্লাহ, আতহারুল ইসলাম একজন অত্যন্ত মেধাবী ছাত্র। অল্প সময়ের মধ্যেই সে হিফয সম্পন্ন করেছে এবং চলতি বছরে দাওরা শেষ করেছে। টানা ১২ ঘণ্টায় আমার কাছে পুরো কোরআনুল কারীম তিলাওয়াত করে শোনিয়েছে, যা সত্যিই প্রশংসনীয়।”

চন্দগ্রাম হাফিজিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা ফখরুযযামান বলেন, “আলহামদুলিল্লাহ, আমাদের মাদরাসার শিক্ষার্থী হাফিজ আতহারুল ইসলামের এই অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের। টানা ১২ ঘণ্টায় সম্পূর্ণ কোরআন তিলাওয়াত করা সহজ বিষয় নয়। তার মেধা, শৃঙ্খলা ও ইখলাস ভবিষ্যতের জন্য খুবই আশাব্যঞ্জক।”

তিনি আরও বলেন, “আতহার একজন বিনয়ী ও পরিশ্রমী ছাত্র। ইনশাআল্লাহ, ভবিষ্যতে সে একজন দ্বীনদার, মুত্তাকী ও যোগ্য আলেম হিসেবে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, হাফিজ আতহারুল ইসলাম এবছর হিফয সম্পন্ন করেছে এবং পবিত্র রমজান মাসের পর কিতাবখানায় ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছে।

হাফিজ আতহারুল ইসলামের এই অসাধারণ কৃতিত্বে তাঁর পরিবার, শিক্ষকবৃন্দ, সহপাঠী ও এলাকাবাসী আনন্দিত ও গর্বিত। তাঁরা সবাই তাঁর উত্তরোত্তর সফলতা কামনা করেছেন এবং দ্বীনি খেদমতে কবুল হওয়ার জন্য দোয়া করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:২৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / ৮২২ বার পড়া হয়েছে
Logo
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজর৪:৩৮
যোহর১১:৪৬
আসর৪:২৬
মাগরিব৫:৩৮
ইশা৬:৪৯
সূর্যোদয় :৫:৫৩সূর্যাস্ত :৫:৩৮
স্বত্ব © ভয়েস অব শ্রীমঙ্গল
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD

টানা ১২ ঘণ্টায় পুরো কোরআন তিলাওয়াত করে দৃষ্টান্ত গড়লেন হাফিজ আতহার

আপডেট সময় : ০৩:২৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬